ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় আক্তারুজ্জামান বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত

আগৈলঝাড়ায় আক্তারুজ্জামান বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


আগৈলঝাড়ায় আক্তারুজ্জামান বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত

বরিশাল: আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি’র) নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আক্তারুজ্জামান। মনোনয়ণপত্র বিতরণের শেষ দিন ৬ মে মঙ্গলবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ণপত্র ক্রয় করেন উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবয় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো.আক্তারুজ্জামান। এ পদে আর কোন প্রতিদন্দী না থাকায় মোঃ আক্তারুজ্জামান আগৈলঝাড়া বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।এ ব্যাপারে ৩ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আগৈলঝাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, জানান নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরনের শেষ দিন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র ক্রয় করেছেন। অন্য কেউ মনোনয়নপত্র ক্রয় না করার কারনে আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে।

এ বিষয়ে নবনির্বাচিত বিআরডিবির চেয়ারম্যান মো.আক্তারুজ্জামান সাংবাদিদের বলেন, আমি প্রথমে আমার উপজেলার শিক্ষিত বেকাদের তালিকা তৈরি করে চাকুরির হতাশা ও বেকারত্ব দূর করতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সরকারের সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা করব। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবো। এছাড়াও মাদক নির্মূল করার জন্য তাদের নিয়ে গ্রাম উন্নয়নে কাজ করে যাবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:২৯   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ