ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে সরকারি খাস জমি বসতঘর নির্মাণের অভিযোগ

বাউফলে সরকারি খাস জমি বসতঘর নির্মাণের অভিযোগ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


বাউফলে সরকারি খাস জমি বসতঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালী:বাউফল উপজেলার বগা বন্দরের ভূমি অফিস সংলগ্ন সরকারি খাস জমিতে আওয়ামী সরকারের আমলে বসতঘর নির্মাণ করে এক ব্যক্তি। আওয়ামী সরকার পতনের আট মাস পরে তাঁর বিরুদ্ধে আবার নতুন করে সেই ঘর সংলঘ্ন পাকা বারান্দা ও বাথরুম নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ অভিযোগ বগা ইউনিয়নের বগা বন্দরের মো. ফারুক হোসেন শরীফ এর বিরুদ্ধে। তাঁর পিতার নাম মেনাজ উদ্দিন শরীফ।
জানা গেছে, বগা বন্দরের ভ’মি অফিসের অদুরে উত্তর পার্শ্বে সরকারি খাস জমিতে ৩ বছর আগে ক্ষমতার প্রভাব দেখিয়ে পাকা বসতঘর নির্মান করেন ফারুক শরীফ। এরপরে ওই খাস জমিতে কোন কাজ না করার জন্য নিষেধ করেন বগা ভ’মি অফিসের লোকজন। কিন্ত ফারুক শরীফ সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে মঙ্গলবার ও আজ বুধবার এই দুই দিন পর্যন্ত শ্রমিক দিয়ে ওই পাকার ঘরের সঙ্গে নতুন করে পাকা বারান্দা ও বাথরুম নির্মান করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ফারুক শরীফ প্রভাবশালী হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলতে সাহস পাচ্ছি না।
অভিযুক্ত ফারুক শরীফ বলেন, আমরা কয়েক যুগ পর্যন্ত এই জমি ভোগ দখল করে আসছি। এস.এ জরিপে আমাদের রেকর্ড থাকলেও বি.এস.এ জরিপে এই জমি খাস দেখিয়েছে। এখন আমরা আদালতের দারস্থ হব।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের মুঠো ফোনে কল দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০০   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ