ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার

ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) রাতে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী পাকের আলীকে আটক করা হয়।

টাঙ্গাইলের মির্জাপুর থানার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পাকের আলী ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে এবং উপজেলার যুবলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে আটক করে মির্জাপুর থানার হত্যা মামলার এজাহার ভুক্ত হিসেবে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ একেএম রেজাউল করিম বলেন, মির্জাপুর থানার একটি হত্যা মামলায় পাকের আলীকে আটক করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন পিবিএম জানান, পাকের আলী মির্জাপুর থানার এজহার ভুক্ত হত্যা মামলার আসামী। তাকে গ্রেফতার করে দেওহাটা পুলিশ ফাঁড়িতে আনা হলে, শনিবার (১৭ মে) ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৬   ১৫৫ বার পঠিত  |