ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু

ফুলবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 

ফুলবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু

দিনাজপুর: ফুলবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন (২৬) তোজাম্মেল হক (৩৬) নামের দুইজনের মৃত্যু ঘটেছে। গত শুক্রবার (১৬ মে) রাত পৌণে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা সোহাগ হোসেন ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চকসাহাবাজপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক। তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালী বুচকি গ্রামের মৃত নজমুল হকের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক।

নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম বলেন, রাতে হোটেলের কাজ শেষ করে সোহাগ হোসেন তার বন্ধু তোজাম্মেল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরের দিকে আসার সময় পৌরসভা কার্যালয়ে পৌঁছানের পরপরই পেছন থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার ছোটভাই সোহাগ হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তোজাম্মেল হককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তারও সেখানে মৃত্যু হয়। এ ব্যাপারে তিনি (রশিদুল ইসলাম) বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীরা পৌরসভার সামনে আসার পরপরই বিরামপুর থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের এবং স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িটি ট্রাক নাকি মাইক্রোবাস নাকি অন্য কোন যানবাহন ছিল তা চিহ্নিত করা যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটির সুরতহাল করা হয়েছে। মরদেহ দুইটি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সড়ক আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি সনাক্ত করাসহ গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এল/আর

 

বাংলাদেশ সময়: ২০:৪৮:৫৮   ২০১ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের



আর্কাইভ