![]()
ঢাকা: দোহারে খাদিজা(২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন দোহার থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা মাহমুদপুর ইউনিয়নের ছন্দুর ব্রীজ এলাকার শাহজাহানের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে খাদিজা নামে এক নারীর মৃত লাশ জরুরী বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময়ে নারীর শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করা হয়।
নিহতের গলায় ওড়না পেচানোঁ ছিলো।পরে পুলিশকে সংবাদ জানালে পুলিশ বেলা দেড়টার দিক লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে খাদিজার মা রেজিয়া তাকে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হলে প্রতিবেশীদের সহোযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পাই খাদিজা ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাদিজার বড় বোন শাহিনুর বলেন, খাদিজার মাথায় একটু সমস্যা আছে। সেই এর আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। এব্যাপারে অনেক চিকিৎসাও করিয়েছি কিন্ত ফলাফল পাইনি।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ থানায় এনে সুরতহাল করানো হয়েছে। দোহার থানায় একটি অপমৃত্যুর জিডি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করেন নি।বরং তারা নিহতের লাশ দাফন করতে লিখিত আবেদন জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে নিহতের পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০০:০২ ১৯৪ বার পঠিত | ● গৃহবধু ● ঢাকা জেলা ● দোহার ● মরদেহ