ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই কৃষকের ৮ গরু চুরি!

চাটমোহরে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই কৃষকের ৮ গরু চুরি!


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


চাটমোহরে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই কৃষকের ৮ গরু চুরি!


পাবনা:
চাটমোহরে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই কৃষকের বাড়ি থেকে ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
সোমবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রামের তইজুদ্দিন প্রামানিকের ছেলে তোফাজ্জ্বল হোসেনের গোয়ালঘর থেকে ৫টি এবং রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে সোবাহান মোল্লার ছেলে আব্দুল আলীমের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই দুৃই কৃষক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পেতে তোফাজ্জ্বল হোসেন নিজের জমানো এবং এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছিলেন। স্বপ্ন ছিল গরু লালন পালন করে সংসারে স্বচ্ছলতা ফেরাবেন। কিন্তু সোমবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন চোরের দল গোয়ালঘর থেকে একে একে ৩টি গাভি, একটি ষাড় ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক তোফাজ্জ্বল।

অন্যদিকে একই কায়দায় রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আব্দুস আলীমের গোয়াল ঘর থেকে চুরি হয় ১টি ষাঁড় গরু, একটি গাভী ও একটি বাছুর। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন আব্দুল আলীম। চব্বিশ ঘন্টার ব্যবধানে পর পর দুই কৃষকের বাড়ি থেকে গরু চুরির এমন ঘটনায় উপজেলার প্রতিটি খামার মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, চুরির ব্যাপারে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ওসি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৬   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ