ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে দেনার দায়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

চরফ্যাসনে দেনার দায়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


চরফ্যাসনে দেনার দায়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

ভোলা: চরফ্যাসনে দেনার দায়ে বিপাকে পড়ে পরিত্যক্ত বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. শহিদ(২৫) নামের এক কৃষক যুবক। মঙ্গলবার সকালে চরফ্যাসন থানা পুলিশ পরিত্যক্ত বাগানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহত যুবক ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. নুরনবী পন্ডিতের ছেলে। সে পেশায় একজন কৃষক বলে জানাগেছে।
নিহতের স্বজন নুরে আলম জানান,গত মাসে তার ভাই মো. সোহাগ প্রবাস থেকে তার বাবার জন্য ২০ হাজার টাকা পাঠান। ছেলে শহিদ স্থানীয় আবুগঞ্জ বাজার থেকে বিকাশ থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ওই টাকা ছিনিয়ে নেয় দৃর্বৃত্তরা। তার পরিবারের সদস্যরা ছিনতাই হওয়া ওই টাকা আত্মসাতের অভিযোগ তুলে তার বিরুদ্ধে।

এনিয়ে পরিবারের সঙ্গে তার বিবাধ শুরু হয়।এবং তার ভাই সোহাগ ও বাবা নুরনবী পন্ডিত ছিনিতাই হওয়া টাকা তাকে ফিরিয়ে দেয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেন। টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানুষিক ভাবে বিকার গ্রস্ত হয়ে পরেন। এতেই তিনি পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্য করেছেন বলে ধারনা করা হচ্ছে।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ওই যুবক আত্মহত্যা করেছেন এতে কোন সন্দেহ নেই। এবং নিহতের পরিবারের ও কোন অভিযোগ ছিলোনা তাই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:২৭   ১৪৪ বার পঠিত  |