ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে তুচ্ছ ঘটনায় তরুনকে কুপিয়ে হত্যা

সিংগাইরে তুচ্ছ ঘটনায় তরুনকে কুপিয়ে হত্যা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫


সিংগাইরে তুচ্ছ ঘটনায় তরুনকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জ: সিংগাইরে রাহুল ইসলাম খান (১৫) নামের এক তরুনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাঁকা রাস্তায় কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় ফাঁকা সড়কে।
নিহত রাহুলের বাড়ী উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে। সে ওই এলাকার ও ধল্লা ইউনিয়নের সাবেক মেম্বার নজরুল ইসলাম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল মেম্বারের ছেলে রাহুল ৩/৪ জন বন্ধু নিয়ে খালপাড় এলাকার রাস্তায় বসে গল্প করছিল। কয়েকদিন আগে পাশ্ববর্তী নয়াপাড়া ও খাসেরচর গ্রামের তরিকুল ও রাজিবের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরধরে মঙ্গলবার রাতে তরিকুল ও রাজিবসহ ১৫-২০ জন যুবক দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

পরে এলাকাবাসী এগিয়ে আসে রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় নিহত রাহুলের পরিবাবে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। বুধবার সন্ধ্যা ৬ টায় নামাযে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যার ঘটনার খবর পেয়ে রাহুলের মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৪   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ