![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে (মরহুম আব্দুল লতিব সাহেব এর ঘর) উপজেলা আহ্বায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৩ মে) বিকাল ২ টায় উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু, সম্মানিত সদস্য কামাল হোসেন, ইনামুল গনি তালুকদার, সাহেবুর মিয়া, নেকবর হোসেন, মোক্তার হোসেন, সৈয়দ হোসেন, শাহেদ আলী, জামল হোসেন প্রমুখ ।
পরিশেষে আলোচনা সভায় জেলা কমিটির নির্দেশ মূলক পরামর্শক্রমে শুদ্ধ পরিচ্ছন্ন রাজনীতি গড়তে ত্যাগি নেতাদের মূল্যায়ন পূর্বক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া পাশাপাশি সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু করাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১১:১২ ৩০৯ বার পঠিত | ● বিএনপির ● মতবিনিময় ● মধ্যনগর ● সভা