ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব

কলাপাড়ায় রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


কলাপাড়ায়  রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব

পটুয়াখালী: কলাপাড়ায় নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন।

পরে তাঁরা পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথেরকে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন তাঁরা। এ ছাড়া দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন রাখা হয়েছে।
প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদ্‌যাপন করে আসছে রাখাইনরা। উৎসবে আসা কলাপাড়া উপজেলা অ্যাকাউন্টস কর্মকর্তা মংখেলা বলেন, সকালে এসে এখানে পঞ্চশীল গ্রহণ করেছি। পরে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেছি।
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, দূরদূরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হয়েছে। পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:০০   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ