ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে থ্রি-হুইলারের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

বোয়ালমারীতে থ্রি-হুইলারের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


বোয়ালমারীতে থ্রি-হুইলারের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

ফরিদপুর: বোয়ালমারীতে ইটবোঝাইকৃত থ্রি-হুইলারের (খেক্কর) ধাক্কায় রাকিব শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রীর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থ্রি-হুইলার গাড়ীটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

শুক্রবার (২৩ মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রীজ সংলগ্ন এলাকায় থ্রি-হুইলার একটি অটোভ্যানকে ধাক্কা দিলে রাকিব শেখ মাথায় আঘাত পেয়ে মারাত্বক আহত হয়। পরে ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যায়।

নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। তার আড়াই বছরের আবু রায়হান নামে একটি শিশু সন্তান রয়েছে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর বাজার থেকে মধুখালী উপজেলার বাগাট এলাকায় রাস্তায় ইট বসানো কাজে অটোভ্যানযোগে রাকিব শেখসহ ৫ শ্রমিক যাচ্ছিলেন। তারা বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রীজ ক্রোস করার সময় বিপরীত দিক মাগুরা জেলার মহম্মদপুর থেকে আসা ইটবোঝাইকৃত থ্রি-হুইলার (খেক্কর) অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের অন্য কোন যাত্রীর কিছু না হলেও রাকিব শেখ মাথায় মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখান রাকিবের অবস্থা আরো খারাপ হলে ফরিদপুর মেডিক্যাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় থ্রি-হুইলারকে থানায় নিতে পারলেও ইটবোঝাইকৃত গাড়ীতে থাকা চালক ও হেলফার পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামে এক রাজমিস্ত্রী আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথেই মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আজ সকালে ঠাকুরপুর ব্রীজের কাছে ইটবোঝাইকৃত একটি খেক্করের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়। পরে জানতে পেরেছি তাকে ঢাকায় নেওয়ার মারা গেছে। এ ঘটনায় থ্রি-হুইলারটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৪   ৩৯১ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ