ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা: লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান।

এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১২:৩৯   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ