ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস গ্রেফতার

মধ্যনগর যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


মধ্যনগর যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে ধর্মপাশা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার বিকালে মধ্যনগর থানার দক্ষিণউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব বিশ্বাস মধ্যনগর উপজেলার দক্ষিনউড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। সে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নবেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে গ্রেপ্তার করা হয় ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে । পরবর্তীতে তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৯   ৪৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ