ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ: হেফাজতে ইসলাম বাংলাদেশ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২৩ মে ২০২৫) বাদ জুমা হেফাজতে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবানে এবং ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে তাদের ৫ টি দাবি অতিদ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান, অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ার দেন।

তাদের ৫ টি দাবি হলো ১-ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ২-বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ৩-নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ৪-ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ফ আইন বাতিল, ৫-ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মদ আলী, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, মুফতি আয়াতুল্লাহ, মাওলানা নুর উদ্দিন ভূইয়া, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্যাহ কাসেমী রহমানসহ নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৮   ২২৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ