ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জবরদখলে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

হাতিয়ায় জবরদখলে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


হাতিয়ায় জবরদখলে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

নোয়াখালী: হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে রেহানিয়া গ্রামে জোর পূর্বক মাটি কাটায় বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, সাগরিয়া পুলিশ ফাঁড়ির রূপক দাস ও মোঃ খোকন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল্লাত উদ্দিন নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে দুর্বৃত্তরা মাটি কেটে নিয়ে যাচ্ছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সাগরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পুলিশ উভয় পক্ষের উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। উভয় পক্ষকে বিরোধীয় বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য পরামর্শ দেন সাগরিয়া পুলিশের সদস্যরা।
এসময় হঠাৎ দুষ্কৃতিকারীরা পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশ এখানে কেন আসছে? এখানে তাদের কাজ কি? সহ বিভিন্ন বেপোরোয়াভাবে উত্তেজনা পূর্ণ কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে তারা পুলিশের উপর মারমুখী আক্রমণের চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে রূপক দাস ও মো: খোকন নামে দুই পুলিশ সদস্য মারাত্মক আহত হয়। আহত পুলিশ সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার পলাশ দে বলেন, একজন পুলিশ সদস্যস্যের চোখের উপরে কপালে এবং অন্যজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা দেওয়ার পর তারা থানায় ফিরে গিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, আমাদের সাগরিয়া পুলিশ ফাঁড়ির দুইজন সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:২২   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ