![]()
ভোলা: চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে বিচারের দাবীতে সাধারন কৃষকরা মানবন্ধন করেছেন। কৃষকদের দাবী গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতা হারানোর পর বিএনপির নেতা আইয়ুব আলীসহ তার লোকজন তাদের প্রকৃত কাগজের জমি দখল করে নেয়। এতেই ক্ষ্যন্ত হয়নি ওই বিএনপি নেতা। তাদের কাছ থেকে চাঁদা দাবীসহ বিভিন্ন সময়ে মারধর করেন।
সোমবার (২৬ মে) উপজেলার দুলারহাট থানার সামনে মানবন্ধন করেন। মানবন্ধনে প্রায় ৫০০ নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী কৃষক দেলোয়ার হোসেন জানান, আহাম্মদপুর মৌজায় ভেড়ির বাহিরের চরে ৪ একর জমি সে বন্দোবস্ত সূত্রে মালিক। প্রতিবছর সরকারকে খাজনা দিয়ে আসছেন। গত ৫ আগষ্টের আগ পর্যন্ত জমিগুলো তার দখলে ছিল। সে নিজেই সেই জমিতে চাষাবাদ করেছেন। তবে ৫ আগষ্ট সরকার পতনের পর তার জমিগুলো আহাম্মদপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ তার লোকজন দখলে নেন। এর পর তাকে এবং তার পরিবারের লোকজনদের বিভিন্ন সময়ে মারধর করেন। আজ তার বিচারের দাবীতে থানার সামনে মানববন্ধন করছি।
কৃষক সরোয়ার জানান, আহাম্মদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী। ৫ আগষ্টের পর এলাকায় ত্রাশ সৃষ্টি করেছে। তার লালিত সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন জনের ওপর হামলা করেছে। সরোয়ারসহ বহু কৃষকের জমি দখল করেছে। তার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে তিনি আজ বাড়ী ছাড়া। চরে তার জমি দখল নিয়েছে আইয়ুব আলী। তার বিচার চেয়ে দুলারহাট থানার সামনে মানববন্ধন করছেন কৃষকরা।
অভিযুক্ত আইয়ুব আলী জানান, তার বিরুদ্ধে সকল অভিযোগগুলো মিথ্যা। দুই দিন আগে কৃষকদের পক্ষে কথা বলতে গিয়ে উল্টো সে হামলা শিকার হয়েছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ আরিফ ইফতেখার জানান, অভিযুক্ত আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১০:২১:৫৭ ৩৩৭ বার পঠিত | ● চরফ্যাশন ● বিএনপি ● মানববন্ধন