ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২




সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়া: ভেড়ামারায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে। গ্রেপ্তার সামিরুল বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

রোববার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।
সেনাবাহিনী অভিযান শেষে উদ্ধার অস্ত্র-গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রগুলোসহ দুজন আসামিকে ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে ভেড়ামারা থানা।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এ সময় সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন সাইজের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।
এ ছাড়া নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ওই এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরও ১টি দেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, রোববার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭ রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল, ৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল হস্তান্তর করে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৫   ২৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ