ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

ফরিদপুর: বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৫) নামের এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ মে) সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় সকল মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে জাকারিয়া নামের এক কসাই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এক পর্যায়ে মাংসের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান আইন নিয়ন্ত্রণ-২০১১ ও বিধিমালা ২০২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১১:১৯:১৪   ১৪৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ