ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ মে ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে সচেতনতা সভা

চাটমোহরে শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে সচেতনতা সভা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


চাটমোহরে শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে সচেতনতা সভা

পাবনা: ‘ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, জানতে চাই, জানাতে চাই’ এই প্রতিপাদ্যে শিশু নির্যাতন প্রতিরোধকল্পে পাবনার চাটমোহরে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

প্রধান শিক্ষক শমসের আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রভাষক সিরাজুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ইয়ামিনি।

পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গজল ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৫০   ৩০৫ বার পঠিত  |