ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, ১৫ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, ১৫ হাজার টাকা জরিমানা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, ১৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুর: ভাঙ্গা পৌর বাজারের মাহ্দি সুপারসপ নামের এক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে ৫ বছরের এক শিশু অসুস্থ হওয়ার অভিযোগে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেন (৪৮) কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

বিষয়টি নিশ্চিত করে মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় দোকানে বিক্রির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ আরও বেশ কিছু কেক বিনষ্ট করা হয়। পরে ওই দোকান মালিকের মুচলেকা নিয়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, গত রবিবার দুপুরে মাহ্দী সুপারসপ থেকে কেক কিনে বাসায় যান ইব্রাহীম মিয়া নামের এক পৌরসভার বাসিন্দা। পরে তার ৫ বছর বয়সী মেয়েকে কেক খাওয়ানোর পর পরই মেয়েটি একাধিকবার বমি করতে থাকে। এক পর্যায়ে তার মেয়ের চোখ উল্টে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষনাৎ মেয়েকে নিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে আশঙ্কা মুক্ত হয়।
আজ সোমবার এ ঘটনায় বিচার দাবিতে ভ্রাম্যমান আদালতেএকটি লিখিত অভিযোগ দেন মেয়েটির বাবা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগকারী হাসামদিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া জানান, ডাক্তার জানিয়েছেন বর্তমানে তার মেয়ে আশঙ্কামুক্ত রয়েছে।

মাহদী সুপার শপের দোকান মালিক জাহিদ মোল্লার বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি মোবাইল রিসিভ করেন নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫০:৩২   ২৪০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ