ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপির কর্মী সম্মেলনে হাজারো জনতার দল

বিএনপির কর্মী সম্মেলনে হাজারো জনতার দল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


বিএনপির কর্মী সম্মেলনে হাজারো জনতার দল

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাইজবাগ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নেমেছে। সোমবার (২৬ মে) বিকেলে মাইজবাগ পাছপাড়া স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আজকের এই কর্মী সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি প্রমাণ করে, দেশের প্রতিটি কোণায়, তৃণমূল পর্যায়ে এখনো বিএনপির প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে। এই মাইজবাগ ইউনিয়নের কর্মীদের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করছে—মানুষ পরিবর্তন চায়, মানুষ গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, “এই জনস্রোতই ভবিষ্যতের পরিবর্তনের বার্তা দিচ্ছে। তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তির মূল উৎস। সামনে কঠিন সময় আসছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমাদের এগিয়ে যেতে হবে—গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।”

সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, মেহেদী হাসান রুবেল। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপিসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৭   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ