ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » দুই প্রবাসীর মৃত্যুতে নবীগঞ্জে শোকের ছায়া

দুই প্রবাসীর মৃত্যুতে নবীগঞ্জে শোকের ছায়া


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


দুই প্রবাসীর মৃত্যুতে নবীগঞ্জে শোকের ছায়া

হবিগঞ্জ: নবীগঞ্জের দুই প্রবাসী যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের একজন আয়ারল্যান্ড প্রবাসী । অন্যজন সৌদি আরব প্রবাসী। একজন জ্বরে আক্রান্ত হয়ে এবং অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল ২৬ মে বিষয়টি ফেসবুকে জানাজানি হলে এরাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এনাতাবাদ সর্দার বাড়ির মৃত গেদা মিয়ার পুত্র সুফায়েল আহমেদ (৩৫) এবং উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের নানু মিয়ার পুত্র রিপন মিয়া (২৫)।
জানা যায়, সুফায়েল আহমেদ দীর্ঘ প্রায় এক যুগ আগে পর্তুগাল পাড়ি জমান এবং সেখানে অবস্থানকালীন রেসিডেন্ট কার্ড সংগ্রহ করে প্রায় দুই বছর আগে চলে যান আয়ারল্যান্ডে। সেখানেই তিনি স্ত্রীসহ বসবাস করছিলেন এবং একটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৪ মে, শনিবার (বাংলাদেশ সময়) রাত ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তার চাচাতো ভাই আবুল কালাম মিঠু বলেন, “প্রায় এক যুগ আগে তিনি বিদেশে পাড়ি জমান। পরিবার ও ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করেছেন। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
অন্যদিকে, উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের রিপন মিয়া (২৫) সৌদি আরবে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, “আমার ইউনিয়নের একজন প্রবাসী মৃত্যুবরণ করেছেন জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যে সহযোগিতা চেয়েছেন, তা দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর দিয়েছি।”
পরিবার সূত্রে জানা গেছে, দুই যুবকের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই দিনে দুই প্রবাসী যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪১:০৫   ১৯১ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ