ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জামিনে বের হয়ে ফের জেলগেট থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জামিনে বের হয়ে ফের জেলগেট থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


জামিনে বের হয়ে ফের জেলগেট থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া (৫৫) কে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

গতকাল রবিবার রাত সোয়া ৮ টায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ১১ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন দুলাল ভূঁইয়া। বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। গতকাল রোববার জামিনে বের হওয়ার সময় তাকে আবার গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে থানায় থাকা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহী কাজে অথবা সরকারকে বিপদে পরতে পারে এমন কর্মকান্ডের সাথে জড়িত সকলকেই যেকোন মূল্যে আইনের আওতায় আনবো। সেইসাথে পরবর্তীতে যাতে কেউ রাষ্ট্রবিরোধী কোন কাজ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং এসকল অপরাধীদের গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০৭   ২২৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ