![]()
ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে কুরআন খতম, আলোচনা সভা, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে পৌর শহরের নজরুল ইসলাম অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহ্ মোহাঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা রাশিদুল হাসান বিপ্লব, উলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর কামরুল ইসলাম বিএসসি, যুবদল নেতা আহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু সালেম প্রমূখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
আর/ এন
বাংলাদেশ সময়: ০:০৬:১৫ ১৮৮ বার পঠিত | ● জিয়াউর রহমান ● ত্রিশাল ● বার্ষিকী ● শাহাদাৎ