ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো জোড়া ডলফিন

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো জোড়া ডলফিন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো জোড়া ডলফিন

নোয়াখালী: হাতিয়ায় দূর্যোগপূর্ন আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিলো অনেক বেশী। রবিবার সকালে জোয়ারের স্রোতে নিঝুমদ্বীপ উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিন গুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। অনেকে তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ঘটনাটি দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন গুলো দেখতে ভীড় করেন স্থানীয়রাও।
বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুইটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিন গুলো দ্বীপের পাশে আটকা পড়ে।

জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সাথে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলো কে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিন গুলো সাগরে চলে যায়।
গত তিনদিন ধরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার নিম্মাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাট সহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৯   ২৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ