ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিঝুমদ্বীপে দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ

নিঝুমদ্বীপে দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


নিঝুমদ্বীপে দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালী: হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে প্লাবিত অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয় নাগরিক পার্টি। রোববার সকালে জাতীয় নাগরিক পার্টি ও যুবদলের কর্মীরা নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। এর আগে একই সংগঠনের কর্মীরা হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে এই খাবার বিতরণ করেন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডে প্রায় ৫শত প্যাকেট শুকনো খাবার বিতরন করা হয়।
আশ্রাফ জানান,গতকাল শনিবার তাদের কর্মীরা নিঝুমদ্বীপের আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনা গ্রাম, মুন্সিগ্রাম, বান্দাখালী গ্রাম এক সাথে একই সময়ে এই খাবার বিতরনের কাজ করে। তাতে প্রথম দিন প্রায় ৩শত পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়। কোন ধরনের পূর্বের তৈরা করা তালিকা ছাড়াই একেবারে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এই খাবার বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারকে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, চনাচুর, বিস্কুট ও দুটি খাওয়ার স্যালাইনের একটি করে প্যাকেট দেওয়া হয়।
তিনি আরো জানান, হাতিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা নিঝুমদ্বীপ। এখানে অনেক এলাকায় মানুষ এখনো পানিবন্ধী হয়ে পড়ে আছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জালানোর ব্যবস্থা পর্যন্ত নেয়। অনেকে পানিবন্ধী হয়ে পড়ায় বাজারে পর্যন্ত আসতে পারছেনা। আমরা কেন্দ্রীয় যুবদলের নির্দেশে নিজেদের সামর্থ অনুযায়ী দূর্গতদের পাশে দাড়িয়েছি। এখন পর্যন্ত নিঝুমদ্বীপে সরকারি ভাবে কোন ত্রান সামগ্রী বিতরণ শুরু হয়নি।

জাতীয় নাগরিক পার্টির সদস্য আবুল হোসেন বাবুল জানান,হাতিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা নিঝুমদ্বীপ। এখানের অনেক এলাকায় মানুষ এখনো পানিবন্ধী হয়ে পড়ে আছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জালানোর ব্যবস্থা পর্যন্ত নেয়। অনেকে পানিবন্ধী হয়ে পড়ায় বাজারে পর্যন্ত আসতে পারছেনা। আমাদের দলের নেতা আবদুল হান্নান মাসুদের পক্ষ থেকে আমরা নিঝুমদ্বীপ সহ নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা চরঈশ্বর নলচিরা সোনাদিয়া এলাকায় দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৯   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ