ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ট্রলার ডুবিতে আরও একজনের মরদেহ উদ্ধার,পুলিশ সদস্যসহ নিখোঁজ ২

হাতিয়ায় ট্রলার ডুবিতে আরও একজনের মরদেহ উদ্ধার,পুলিশ সদস্যসহ নিখোঁজ ২


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


হাতিয়ায় ট্রলার ডুবিতে আরও একজনের মরদেহ উদ্ধার,পুলিশ সদস্যসহ নিখোঁজ ২

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনার একদিন পর লক্ষ্মীপুরের রামগতিতে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বোরবার ( ১ জুন) সকালে রামগতির বিবির হাটের কাছে মেঘনা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১ পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছে দুজন।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমুল হুদা বলেন আজ সকালে রামগতির বিবির হাটের কাছে মেঘনা নদীতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ওই নারীর নাম হাসিনা খাতুন (২৫)। তিনি ইউএনএইচসিআর-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসনচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

ট্রলার ডুবির সময় তার স্বামী মো. তারেক এবং তাদের ৪ বছরের শিশু মো. তামিমও সঙ্গে ছিল। তারেককে উদ্ধারের পর ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শিশুপুত্র মো. তামিম নিখোঁজ রয়েছে। নিখোঁজ অপরজন হলেন- জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের নায়েক মো. সাইফুল ইসলাম।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম বলেন, দুর্ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে নায়েক সাইফুল নামের আমাদের একজন পুলিশ সদস্য রয়েছেন। আরেকজন শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।’
এর আগে গতকাল শনিবার বিকালে হাতিয়ার ভাসান চর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ট্রলারের যাত্রীদের মধ্যে তিন পুলিশ সদস্য, চার আনসার সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা কয়েকজন রোহিঙ্গা রোগী ছিলেন। ট্রলারটি ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার অতিক্রম করে বিকেল চারটার দিকে হাতিয়ার করিম বাজারের ঘাটের সন্নিকটে ডুবোচরের সাথে কয়েক বার ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে ট্রলারটি ডুবে যায়।

তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা একজনের মরদেহসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। পরে নৌবাহিনীর একটি গ্রুপ কোষ্টগার্ডের একটি গ্রুপ ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং যুব রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়ে রাত ১০টা পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে এক রোহীঙ্গা নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া আরও ৮ জনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। এ ছাড়া রাতে এই ঘটনায় গিয়াস উদ্দিন নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩১   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার
● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়



আর্কাইভ