ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে জিয়াউর রহমান’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

ত্রিশালে জিয়াউর রহমান’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


ত্রিশালে জিয়াউর রহমান’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

ময়মনসিংহ:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে কুরআন খতম, আলোচনা সভা, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে পৌর শহরের নজরুল ইসলাম অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহ্ মোহাঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা রাশিদুল হাসান বিপ্লব, উলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর কামরুল ইসলাম বিএসসি, যুবদল নেতা আহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু সালেম প্রমূখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:০৬:১৫   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ