![]()
পটুয়াখালী: দুমকিতে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য মো. নাসির উদ্দিন খাঁনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মুরাদিয়ার বোর্ড অফিস বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে। নাসির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।
২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।
গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা মোঃ মোর্তজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাঁকে আটক করা হয়েছে। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৩ ১১০ বার পঠিত | ● আটক ● ইউপি ● দুমকি ● সদস্য