ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

রাজারহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


রাজারহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম: পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রবিবার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে মানব বন্ধন করেছেন এলাকাবাসী। মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা হাটের ইজারা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন।

জানা যায়,গত শনিবার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার নাজিমখান বাজারে গরু-ছাগলে হাট বসে। হাটে গরু প্রতি ৫০০টাকা খাজনা নেওয়ার কথা থাকলেও ১৩০০ টাকা এবং ছাগল প্রতি ২০০টাকার স্থানে ৬শত টাকা খাজনা আদায় করা হয়। এঘটনায় ওই হাটে গরু-ছাগল ক্রেতা-বিক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

হাটে বিক্রেতাদের নিকট থেকে পাওয়া অতিরিক্ত খাজনা আদায়ের রশিদে দেখা যায়, খাজনার টাকার জায়গাটি ফাঁকা রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানব বন্ধন ও স্মারক লিপির আয়োজন করেন। রবিবার সকালে নাজিমখান ইউনিয়ন পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক খন্দকার আরিফ,স্কুল শিক্ষক আমিনুল ইসলাম,সমাজকর্মী রওশন আহমেদ সহ অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খোজ নিয়ে জানা যায়,নাজিমখান বাজারের ইজারাদার একজন নারী । তার নাম মাহফুজা বেগম। ইজারার কাগজে তার বাবার নাম দেখানো হয়েছে আঃ কাদের ব্যাপারী। মুঠো ফোনের স্থলে০১৭১৬-০২৯৯৯৯দেয়া হয়েছে। উক্ত নম্বরটি নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল আলম বকসীর। ইজারাদার মাহফুজা বেগম রবিউল আলম বকসীর স্ত্রী বলে নিশ্চিত করেন এলাকাবাসী ।

উক্ত নম্বরে ফোন দিলে রবিউল আলম বকসি বলেন,আমি তো হাটের ইজারাদার নই। আমি বিএনপি’র আহবায়ক-আমার নতুন কমিটির ৯জন পদত্যাগ করেছে,আমি কেন করিনি এই কারণে কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এবিষযে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন,বিষয়টি সম্পর্কে অবগত আছি ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশনা দিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৪   ৪৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ