ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

দুমকিতে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


দুমকিতে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

পটুয়াখালী: দুমকিতে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। ১ জুন রোববার দুপুর ১২টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের দুমকি উপজেলা আহ্বায়ক মুন্না জহির। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল এবং যুব অধিকার পরিষদের দুমকি উপজেলা সভাপতি সুবর্ণা রশিদ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট গণতন্ত্র ধ্বংস করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে, যারা জনগণের স্বার্থ বিরোধী কার্যক্রমে লিপ্ত। এসব দোসরদের দ্রুত অপসারণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৪০   ৩৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ