ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বিএনপি নেতাকে বহিষ্কার

কলমাকান্দায় বিএনপি নেতাকে বহিষ্কার


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


কলমাকান্দায় বিএনপি নেতাকে বহিষ্কার

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা বিএনপির সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. সাহাব উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাহাব উদ্দিন দলীয় পরিচয়ে সামাজিক কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে প্রমাণিত বিএনপির সকল কার্যক্রম এবং দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকাশ্য ও গোপন দায়িত্ব পালনে অনুপযুক্ত হিসেবে বিবেচিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাহাব উদ্দিনের বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং দলীয় কোনো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা নিষিদ্ধ থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৫   ৩৮০ বার পঠিত  |