ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে কিষাণ-কিষাণীর পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাটমোহরে কিষাণ-কিষাণীর পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


চাটমোহরে কিষাণ-কিষাণীর পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পাবনা: চাটমোহরে সোমবার (২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কিষাণ-কিষাণীদের অংশ গ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আকতার, শৈয়ব রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ আব্দুর রহিম কালু, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষকদের আধুনিক কৃষি চর্চায় অভ্যস্ত করতে হবে। পার্টনার প্রকল্প এ কাজটিই করছে। আধুনিক জাত উদ্ভাবন ও সম্প্রসারণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে কাজ করছে পার্টনার প্রকল্প। প্রশিক্ষিত কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে কাজ করছে এ প্রকল্প। অনুষ্ঠানে কিষাণ-কিষাণী, সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন, সাংবাদিক অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৭   ১৩২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ