ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিলা আওয়ামীলীগ নেত্রীর পুকুরের মাছ লুটে নিলো দূর্বৃত্তরা

মহিলা আওয়ামীলীগ নেত্রীর পুকুরের মাছ লুটে নিলো দূর্বৃত্তরা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


মহিলা আওয়ামীলীগ নেত্রীর পুকুরের মাছ লুটে নিলো দূর্বৃত্তরা

বরিশাল: আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পেয়ারা ফারুক বখতিয়ারের ৬০ শতকের পুকুর থেকে রাতের আধারে ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। এসময় রাতে বাড়িতে থাকা পেয়ারা ফারুক দম্পত্তি মাছ ধরার টের পেলেও তারা ভয়ে ঘর থেকে বের হয়নি। এঘটনা ফোনে আগৈলঝাড়া থানা পুলিশকে জানানো হয়েছে।
পেয়ারা ফারুক বখতিয়ারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পদিকা ও সাবেক জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ারের স্বামী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক বখতিয়ার উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের নিজ বাড়ির যৌথ পুকুরে মাছ চাষের জন্য এক বছর পূর্বে ১ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা চাষ করেন।

সেচপাম্প বসিয়ে পানি সেচ করে সোমবার রাতে পুকুরে জাল ফেলে অজ্ঞাতনামা ২০-২৫জন ব্যক্তি ওই পুকুর থেকে ২ লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। মাছ ধরার টের পেলেও ওই পরিবার ভয়ে রাতে ঘর থেকে বের হয়নি। এঘটনা ফোনে আগৈলঝাড়া থানাকে জানানো হয়েছে।
এব্যাপারে পেয়ারা ফারুক বখতিয়ার বলেন, সকালে জানতে পারি আমার দেবরের বিধবা স্ত্রী তাহমিনা বেগম তার লোকজন দিয়ে রাতের আধারে আমার চাষ করা পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। ভয়ে আমরা রাতে বের হইনি।
এঘটনায় তাহমিনা বেগম বলেন, তারা দীর্ঘ ৪০ বছর ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে এই যৌথ পুকুর ভোগ দখল করে মাছ চাষ করেছে। এখন আমরা মাছ চাষ কবর।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, তিন ভাইয়ের জায়গা স্থানীয়ভাবে শালিস-মিমাংসা করে তিন ভাইদের মধ্যে ভাগ করে দেয়। পুকুর যাদের ভাগে পরেছে তারা মাছ চাষ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৭   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ