ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ভিজিএফ চাল ও টিসিবির পন্য বিতরনে অনিয়মের অভিযোগ

আগৈলঝাড়ায় ভিজিএফ চাল ও টিসিবির পন্য বিতরনে অনিয়মের অভিযোগ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


আগৈলঝাড়ায় ভিজিএফ চাল ও টিসিবির পন্য বিতরনে অনিয়মের অভিযোগ

বরিশাল: আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের ইউপি সদস্যার বিরুদ্ধে ঈদের ভিজিএফ চাল ও টিসিবি’র পন্য বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে সুবিধা বঞ্চিত এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সুবিধা বঞ্চিত স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলার বাগধা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা উষারানী রায় ঈদুল আযহার বরাদ্দকৃত ভিজিএফ চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করছেন।এছাড়াও দরিদ্রদের জন্য সরকার থেকে টিসিবি’র পন্য বিতরনের তালিকায়ও দরিদ্রদের না দিয়ে তার কাছের ব্যক্তি ও আওয়ামীলীগের লোকজনকেও দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে আস্কর বাজারের টলঘরে বসে টিসিবি’র পন্য বিতরনে সময় মহিলা ইউপি সদস্যা উষারানী রায়কে পেয়ে সুবিধা বঞ্চিতরা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করলে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
বাগধা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত শংকর পান্ডে, উপেন পান্ডে ও ০৯ নং ওয়ার্ডের নারগিস বেগম বলেন, ইউপি সদস্যা উষারানী রায় দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগ ও তার নিজের লোকজনদের মাঝে ঈদের ভিজিএফ চাল ও টিসিবি’র পন্য দিয়ে আসছিলেন। বর্তমানেও ঈদের ভিজিএফ চাল ও টিসিবি’র পন্য তার নিজের লোকজন ও আওয়ামীলীগ সমর্থিত লোকজনের মাঝে বিতরণ করছেন। বিএনপি’র সমর্থক হলে তাকে দেওয়া হয় না।
এঘটনায় বাগধা ইউনিয়নে তদারকি কর্মকর্তা(ট্যাগ) ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, ঈদের ভিজিএফ চাল বিতরণ আমি উদ্বোধন করেছি। কিন্তু টিসিবির নিত্যপন্য বিতরনের ব্যপারে ডিলার আমাকে কিছুই জানায়নি। কোন অনিয়ম হয়ে থাকলে তার দায়িত্ব ইউনিয়ন পরিষদের।
এব্যাপারে মহিলা ইউপি সদস্যা উষারানী রায় বলেন, যে কোন ঈদে সরকার থেকে বরাদ্ধকৃত চাল ৭,৮,৯ নং ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। কার্ড বিতরনে কোন দল দেখা হয় না। আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ করছেন।
এব্যাপারে বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি বলেন, আমি সকল ইউপি সদস্য ও বিএনপি নেতাদের নিয়ে সভা করে সিদ্বান্ত নিয়েছি ইউনিয়নের মুসলিম দরিদ্র লোকজনকে অগ্রধিকার ভিত্তিতে ভিজিএফ চাল দেওয়া হবে। তার পরে অন্যান্য দরিদ্রদের দেওয়া হবে। টিসিপি’র কার্ড বিতরনে অনলাইন সমস্যার কারনে অনেকে নিত্যপন্য পায়নি। সমস্যা সমাধান করে তালিকার সকলকে টিসিবি’র নিত্যপন্য দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৭   ২১০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ