ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

হাতিয়ায় জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


হাতিয়ায় জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

নোয়াখালী: হাতিয়া উপজেলায় সম্প্রতি সাগরে গভীর নিম্মচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসন থেকে চাউল চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন উপজেলার চরঈশ্বর ইউনিয়নে নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন,৩ হাজার টাকার চেক ও ১৫ কেজি চাউল বিতরণ করা হয়। এ ত্রিশটি পরিবারের বাড়ী চরঈশ্বর ইউনিয়নে মাইচ্ছা মার্কেট সংলগ্ন বেড়ী বাঁধের বাহিরে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারী, নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা, হাতিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা।
নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ, হরনী ও চানন্দী ইউনিয়নের নিম্মাঞ্চল ও বেড়ীর বাইরে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। বন্যা দুর্গতের অবস্থা সরোজমিনে দেখতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার দুর্গত এলাকায় পরিদর্শন করেন।

সে সময় তিনি জোয়ারে ভেসে যাওয়া পরিবারগুলোকে জরুরী ভিত্তিতে সহায়তা দেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে প্রত্যেক ক্ষতিগ্রস্থ ইউনিয়নের তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জোয়ারে সে সকল পরিবারের বাড়ী ঘর বিধ্বস্ত হয়েছে তাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হবে। বিভিন্ন ইউনিয়নে এসব ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে পর্যায়ক্রমে তাদের মাঝে এ টিন বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৯   ১৯০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ