ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

সুজানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


সুজানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে.এম সেলিম রেজা হাবিব।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, সিদ্দিক প্রাং, আব্দুস সাত্তার, কালাম মন্ডল, হারুন মন্ডল, মুকুল, তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু রহমান পিন্টু, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, হালিম শেখ, সন্টু খাঁ, জিয়া বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল সুজানগর পৌর শাখার আহ্বায়ক সুজাউদ্দিন সুজা, সদস্য সচিব বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজাহারুল ইসলাম, আফতাব উদ্দিন, আলম শেখ, আব্দুস সবুর জয় প্রমুখ।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে.এম সেলিম রেজা হাবিব বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি রচনা করেন। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেড়ে নেয়ার জন্য তাঁকে হত্যা করে। দেশের জন্য কাজ করতে পারলেই শহীদ জিয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মানিক মিয়া।শেষে দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০০   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ