ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

পিরোজপুর: কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলার উজিয়ালখান নিবাসী আতিয়ার রহমান এর পুত্র মহিদুল ইসলাম (৫৫) ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহতের ছোট বোন শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার ৫ জুন দুপুরের পর তার ভাই মহিদুল উত্তর বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ীতে গিয়ে ছাগলের জন্য বাঁশ দিয়ে লতাপাতা কাটতে গেলে ভিজা বাশ দিয়ে কাটার এক পর্যায়ে বাশটি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল ইসলাম মৃত্যু ঘোষনা করেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী জানান অসাবধনাতার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:২০   ৬৫ বার পঠিত  |