ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

নীলফামারীতে ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


নীলফামারীতে ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

রংপুর: নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সীমান্ত অপরাধ দমন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এ বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবি।

এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে রংপুর রিজিয়ন, ঠাকুরগাঁও সেক্টর তথা ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৫   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ