ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ

নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ২৯ মে ঘূর্ণিঝড় ও জোয়ারের ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের তত্তাবধানে এ ঈদ সামগ্রী বিতরণ হয়।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নিঝুমদ্বীপের বন্দরটিলা ও নামার বাজারে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ ৫ শত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ করা প্রতিটি বস্তায় ৫ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, মুড়ি ১ কেজি সহ পাঁচ শত পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল মুমিন বাবলু, সদস্য সচিব মনির উদ্দিন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা আবদুল হালিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩২   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ