ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট

আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট

ফরিদপুর: আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফ মোল্যা স্বরণে শট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৮ জুন) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী কাজীবাড়ি সংলগ্ন মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজসেবক সহকারী শিক্ষক আব্বাস আলীর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের এর প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তা ফিরোজ আহমেদ। খেলা পরিচালনায় ছিলেন মো. মুকুল মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক চান মিয়া, বিষু মোল্যা ও জিয়া মোল্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রথমাবারের মত এ খেলার আয়োজনে এলাকাবাসি ছিল উছ্বসিত। সকলের মাঝে ঈদের আনন্দ আরো কয়েকগুন বেড়ে যায় এই আয়োজনের মাধ্যমে।তারা ভবিষ্যতে এই আয়োজনের ধারাবাহিকতা চান। এলাকাবাসী তাদের বহু দিনের স্বপ্ন একটি খেলার মাঠ দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফ মোল্যার পরিবারের পক্ষ থেকে একটি খেলার মাঠ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩৭   ১৩৫ বার পঠিত  |