ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ করলেন ড. মাসুদ

জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ করলেন ড. মাসুদ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ করলেন ড. মাসুদ

পটুয়াখালী: বাউফলে জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। রোববার (৮ জুন) সকাল ১০টার দিকে তেঁতুলিয়া নদী পাড়ের ধানদী বেপারিবাড়ি এলাকায় এক অনুষ্ঠানে জেলেদের মধ্যে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের জেলে ভাইয়েরা ঝড়-তুফান মোকাবিলা করে নদীতে মাছ শিকার করেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা জেলে ভাইদের লাইফ জ্যাকেট উপহার করেছি। তিনি আরও বলেন, আমি বাউফলের জেলেদের কষ্ট করে ধরা মাছ নিয়েও চাঁদাবাজির খবর পেয়েছি। বাউফলের তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে একটি গোষ্ঠী। আমাদের বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাউফলে এসব থাকবে না। আগামীর বাউফল হবে একটি আদর্শিক নিরাপদ বাউফল।
ড. মাসুদ বলেন, আগামীর বাউফলের ভোটকেন্দ্রগুলোও জেলে ভাইদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দিয়ে রাখবে বাউফলবাসী, ইনশাআল্লাহ।
বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ ইসাহাক, সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মু. মুজাহিদুল ইসলাম, রাসেল মাহমুদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:৩১   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ