ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিরোনাম
লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা পতিতালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭ ১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়ালে সন্ত্রাসীদের অতর্কিত গুলি, গুলিবিদ্ধ ৪ পটুয়াখালীতে বিলীন হচ্ছে মৎস্য-বন্দর মহিপুরসহ বনাঞ্চল কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা পরিবেশ সচেতনতায় সুজানগরে ফলজ গাছের চারা উপহার পেলো শিক্ষার্থীরা দেশ-বিদেশে ক্রীড়া অঙ্গনে পরিচিত মুখ শহিদুলের দৈন্যদশায় কাটছে জীবন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » ঈদূল আযহায় পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

ঈদূল আযহায় পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


ঈদূল আযহায় পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

পটুয়াখালী: পর্যটক আসতে শুরু করেছেন পটুয়াখালীর কুয়াকাটায়।  সৈকতের বিভিন্ন পয়েন্ট হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে। বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা ও পরিবার নিয়ে ছবি তোলায় ব্যস্ত সময় পার করেছেন তারা। দীর্ঘদিনের পর্যটক খরা কাটিয়ে ঈদপরবর্তী সময়ে ব্যস্ততা বেড়েছে এখানকার ব্যবসায়ীদের। তাদের বরণে নানা প্রস্তুতি নিয়েছেন হোটেল-মোটেল, ঝিনুক, কিটকটসহ ১৬ পেশার কয়েকশ ব্যবসায়ী।
নারায়নগঞ্জ থেকে আসা মাসুদ পারভেজ বলেন, ‘কুয়াকাটায় আসছি এ প্রথম। অনেক লোক দেখে ভালো লাগছে। বেশ আনন্দ-উল্লাস করছি।’

ফরিদপুর থেকে আসা নাঈম হাসান জানান, ‘আগেও কুয়াকাটায় এসেছি। তবে দেশের বিভিন্ন স্থানের চেয়ে কুয়াকাটয় প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা যায়। তাই কুয়াকাটায় বারবার আসি।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ তাপস চন্দ্র রায় বলেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে পোশাক ও সাদা পোশাকে কয়েকটি টিম সার্বক্ষণিক কাজ করছে। তাদের সহযোগিতা করছে ফায়ারসার্ভিসের একটি টিম।’
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মো. শাহিন আলম জানান, ‘হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টে, ক্যামেরাসহ পর্যটকদের সেবা দেওয়া সব পেশাজীবীদের সঙ্গে বৈঠক করে সর্বোচ্চ প্রস্তুতি সেরেছি। আশা করছি ছুটিতে ভালো পর্যটক আসবে।’সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের

এজিএম আল-আমিন উজ্জ্বল জানান, ‘আমাদের হোটেলগুলোর প্রায় ৭০-৮০ শতাংশ বুকিং হয়ে গেছে। বুকিংটা ৯-১০ তারিখের বেশি। অন্য দিনগুলোতে একটু কম। তবে আমরা প্রস্তুতি কমতি রাখিনি।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন ‘কুয়াকাটায় দুইশোর বেশি আবাসিক হোটেল রয়েছে। যার মধ্যে প্রথম শ্রেণির হোটেলে ইতোমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ বুকিং হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির হোটেল ৫০ শতাংশ বুকিং হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৮   ৮০২ বার পঠিত  |      







অন্যান্য থেকে আরও...


তরুণ উদ্যোক্তাদের পেছনে ছুটছে বিনিয়োগকারীরা
সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
জরুরি ইমেইল ফিল্টার হয় যেভাবে
নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা
চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলনে পুরস্কার পেলেন ৬ জন



আর্কাইভ