ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, আহত দুই

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, আহত দুই


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, আহত দুই

মানিকগঞ্জ: সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে সুবর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।এ ঘটনায় আরো গৃহকর্তা আরিফসহ দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে। নিহত ওই নারীর নাম সুবর্ণা আক্তার (১৮)। সে ওই গ্রামের বেলুন বিক্রেতা হাসান মিয়ার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। নিহত সুবর্ণা আক্তার পৈতৃক বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। আহত হয়েছে আরিফ হোসেনকে (২২) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী এক নারী আহত হন।
স্থানীয় কহিনুর জানান, উপজেলার মধ্য চারিগ্রামের মো. হাসান মিয়ার বাড়িতে সকাল ৯ টার দিকে বেলুন ফুলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরি করছিল আরিফ। এ সময় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এতেপাশে রান্না করছিল আরিফের স্ত্রী সুবর্ণা। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়।

এ সময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আরিফের স্ত্রী সুবর্ণাকে (১৮) সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ (২২) গুরুতর আহত হওয়ার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে হাসানের প্রতিবেশী কাওছারের স্ত্রী জোস্না আক্তার (৩৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০১:০৮   ৪১২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ