ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুকুরে যাইয়া দেহি পানিতে ভাইসা রইছে আমার বুকের ধন

পুকুরে যাইয়া দেহি পানিতে ভাইসা রইছে আমার বুকের ধন


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


পুকুরে যাইয়া দেহি পানিতে ভাইসা রইছে আমার বুকের ধন


ভোলা: 
চোক্ষের পলকে মাইয়াডা ঘর থেইক্কা বাইরে গেছিলো। আর ফিরইয়া আইলোনা। অনেকক্ষন মাইয়া ডারে না দেইখা পুকুরে যাইয়া দেহি পানিতে ভাইসা রইছে আমার বুকের ধন। তোরা আমার মাইয়া ডারে আইনা দে। এখন আমি কি নিয়া বাচমু।
ভোলার চরফ্যাসনে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে খেলার ছলে নিজ বাড়ির পুকুরের ডুবে নিহত দুই বছরের শিশু ফাবিয়ার এমন অন্তহীন আহাজারীতে ভারি হয়ে উঠেছে ওই গ্রামের আকাশ বাতাস। এক মাত্র শিশু কন্যাকে হারিয়ে বিলাপ করতে করতে মুর্ছা যাচ্ছেন মা জাকিয়া বেগম। শিশু কন্যাকে হারিয়ে মায়ের আর্তনাথে কাঁদছে পাড়া প্রতিবেশীরাও।স্বজনদের আর্তনাতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকলে নিজ বাড়ির পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ব্যবসায়ী খোকনের মেয়ে।
প্রতিবেশীরা জানান,সকালে শিশুর মা গৃহস্তলির কাজে ব্যস্ত ছিলেন। শিশু ফাবিয়া ঘরেই খেলাধুলা করছিলো। মায়ের অগোচরে শিশু ফাবিয়া ঘর থেকে বের হয়ে খেলার ছলে বসত ঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। শিশুর মা শিশু কন্যাকে ঘরে না দেখে খুঁজতে থেকেন। কোথাও না পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীদের সাথে নিয়ে স্বজনারা পুকুর থেকে ভাসমান শিশুকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৩   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ