ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিতর্কিত ব্যক্তির হাতে হেফাজত ইসলাম নিরাপদ নয়

বিতর্কিত ব্যক্তির হাতে হেফাজত ইসলাম নিরাপদ নয়




বিতর্কিত ব্যক্তির হাতে হেফাজত ইসলাম নিরাপদ নয়

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৯/০৬) নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে অনারম্বর এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতিআল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন, নবীনগরের দাওয়তুল হক পরিষদের সভাপতি আল্লামা আলহাজ্ব মাওলানা শরীফ উদ্দিন। হেফাজত নেতা মাওলানা ইউসুফ এমরানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাওয়াতুল হক পরিষদের সহ সভাপতি আল্লামা আবুল কালাম আজাদ দাঃবাঃ, আল্লামা আব্দুল্লাহ কাসেমী দাঃবাঃ শায়খুল হাদীস,নবীনগর দাওয়াতুল হক পরিষদ সিনিয়র সহ-সভাপতি আল্লামা মোহাম্মদ আলী, মাওলানা আনোয়ার হোসেন দাঃবাঃ, মাওলানা আুব ইউসুফ এমরানী, মাওলানা আব্দুল খালেক,নবীনগর ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা জসিমউদদীন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা উসমান গনী রাসেল, মাওলানা মুমিনুল হক ভূঁইয়া, শায়খুল হাদীস আল্লামা আব্দুল আলিম আল্লামা লোকমান হাকিম দাঃবাঃ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মাওলানা ফখরুল ইসলাম মাসুম। বক্তারা বলেন, একটি মহল হেফাজত ইসলামকে বিতর্কিত করে আল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলামকে মাইনাস করে হেফাজতে ইসলামকে চালাতে চায় কিন্তু তা হতে দেওয়া হবে না,একজন বিতর্কিত ব্যক্তির হাতে হেফাজত ইসলাম নিরাপদ নয়।
বক্তারা আরো বলেন, নবীনগরে হেফাজতে ইসলামের কাউন্সিলে ৯৭% ভোটের মতামতকে অগ্রাহ্য করে মাওলানা আমিরুল ইসলামকে বাদ দিয়ে কমিটি করার চেষ্টা করে যাচ্ছে। ইসলামী নেতৃত্বের অর্থ হল আল্লাহ ভীরুতা যা তাদের মধ্যে নেই। তাই তারা জেলা নেতৃবৃন্দদের কাছে যোগ্য নেতৃত্বের হাতে নবীনগর হেফাজত ইসলামের দায়িত্ব দেওয়া আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৭   ৪০১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ