![]()
ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৯/০৬) নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে অনারম্বর এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতিআল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, নবীনগরের দাওয়তুল হক পরিষদের সভাপতি আল্লামা আলহাজ্ব মাওলানা শরীফ উদ্দিন। হেফাজত নেতা মাওলানা ইউসুফ এমরানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাওয়াতুল হক পরিষদের সহ সভাপতি আল্লামা আবুল কালাম আজাদ দাঃবাঃ, আল্লামা আব্দুল্লাহ কাসেমী দাঃবাঃ শায়খুল হাদীস,নবীনগর দাওয়াতুল হক পরিষদ সিনিয়র সহ-সভাপতি আল্লামা মোহাম্মদ আলী, মাওলানা আনোয়ার হোসেন দাঃবাঃ, মাওলানা আুব ইউসুফ এমরানী, মাওলানা আব্দুল খালেক,নবীনগর ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা জসিমউদদীন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা উসমান গনী রাসেল, মাওলানা মুমিনুল হক ভূঁইয়া, শায়খুল হাদীস আল্লামা আব্দুল আলিম আল্লামা লোকমান হাকিম দাঃবাঃ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মাওলানা ফখরুল ইসলাম মাসুম। বক্তারা বলেন, একটি মহল হেফাজত ইসলামকে বিতর্কিত করে আল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলামকে মাইনাস করে হেফাজতে ইসলামকে চালাতে চায় কিন্তু তা হতে দেওয়া হবে না,একজন বিতর্কিত ব্যক্তির হাতে হেফাজত ইসলাম নিরাপদ নয়।
বক্তারা আরো বলেন, নবীনগরে হেফাজতে ইসলামের কাউন্সিলে ৯৭% ভোটের মতামতকে অগ্রাহ্য করে মাওলানা আমিরুল ইসলামকে বাদ দিয়ে কমিটি করার চেষ্টা করে যাচ্ছে। ইসলামী নেতৃত্বের অর্থ হল আল্লাহ ভীরুতা যা তাদের মধ্যে নেই। তাই তারা জেলা নেতৃবৃন্দদের কাছে যোগ্য নেতৃত্বের হাতে নবীনগর হেফাজত ইসলামের দায়িত্ব দেওয়া আহ্বান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৭ ৩৪৪ বার পঠিত | ● নবীনগর ● পুনর্মিলনী ● শাখার ঈদ ● হেফাজত ইসলাম