ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পৌর জাসাসের উদ্যোগে চারা গাছ বিতরণ

কালীগঞ্জে পৌর জাসাসের উদ্যোগে চারা গাছ বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


কালীগঞ্জে পৌর জাসাসের উদ্যোগে চারা গাছ বিতরণ

গাজীপুর: কালীগঞ্জ পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাবেক এমপি একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে এই চারা গাছ বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌরসভার ২ শতাধিক নারী-পুরুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা গাছ বিতরণ করেন জাসাসের নেতৃবৃন্দ।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নুর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জাসাসের আহবায়ক মো.আকতার হোসেন আকন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসাসের উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন খোরশেদ আলম প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন, জাসাসের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লিটন শেখ, জাসাসের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা, পৌর জাসাসের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, আহবায়ক সদস্য কোরবান আলীসহ সংগঠনের নেতাকর্মী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:৪০   ৭৬ বার পঠিত  |