ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় মানববন্ধনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছায় মানববন্ধনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


পাইকগাছায় মানববন্ধনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা: পাইকগাছায় এক মানববন্ধনে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১জুন) বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাত আহম্মেদ মানিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন (মঙ্গলবার) কাঁটাখালী বাজারে এলাকাবাসী সন্ত্রাসী শফি গাজীর (ডাকাত) দৌরাত্ম্য থেকে বাঁচার দাবিতে মানববন্ধন করেন। কিন্তু ওই মানববন্ধনে আমাকে এবং শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ও যুবদল নেতা আনারুল ইসলামকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।
তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী শফির দীর্ঘদিনের সহযোগী মোস্তফা গাজী, ইমরান হোসেন সরদার, বজলুর রহমান ও শেফালী বেগমরা আওয়ামী ফ্যাসিস্টদের দোষর। তারা নিজেদের অপকর্ম আড়াল করতে এবং আমার রাজনৈতিক জীবন ধ্বংস করার লক্ষ্যে এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এছাড়া কাটাখালী এলাকায় আমার মালিকানাধীন মৎস্য খাল দখলের উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্র চলছে।
কাজী সাজ্জাত আহম্মেদ মানিক আরও বলেন, সন্ত্রাসী শফি ও তার বাহিনীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিএনপির কোনো নেতা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দল নেতা বিশ্বজিৎ সাধু, সাইফুল ইসলাম, শংকর কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৪   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ