ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন

নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন

পিরোজপুর: ” আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১১ দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে আমরা যদি এখনও সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি তাহলে এদেশ থেকে মাদক নির্মূল করতে পারবো। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলে তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদক হারিয়ে যাবে।

এসময় বক্তারা আরো বলেন, যারা জনপ্রতিনিধি তার স্থানীয় ভাবে ও প্রশাসন আইনি ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটি মাদক মুক্ত সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়তে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৩২   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ